সৌদি হামলায় ইয়েমেনে নিহত ৩৩, অনেকেই আহত, দাবি হুতিদের

সংবাদ থেকে
ইয়েমেনের সানা প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ ৩৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে দাবি করেছে হুতি কর্তৃপক্ষ। রোববার তারা এ তথ্য জানায়। দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।
ইয়েমেনের রাজধানী সানার পূর্বদিকে অবস্থিত আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗