বান্দরবানে ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
বান্দরবানের পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার পথে ঝিরির মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗