রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও দেশটিকেই করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য শুধু মানবিক বিষয় নয়, এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্নও জড়িত। রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়টিও বাংলাদেশের বিবেচনায় রয়েছে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗