8 November 2026, 14:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দামুড়হুদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমবায় অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা শুরু হয়।পরবর্তীতে র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত,দামুড়হুদা থানা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক ও উদ্যোক্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সমবায় সমিতির তাৎপর্য তুলে ধরে বলেন “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ!” শিল্প বিপ্লবের সময় যখন কৃষি ব্যবস্থায় ধ্বস নেমেছিল তখন থেকেই সমবায়ের ধারণা শুরু হয়। সমবায়ের মাধ্যমে বিশ্বব্যাপী যুগে যুগে মানুষ আর্থিক মুক্তি লাভ করে নিজেকে প্রতিষ্টিত করেছে। সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে আর্থিক ও সামাজিক মুক্তি লাভের জন্য যেকোনো কাজের উদ্যোগ নিয়ে সংগঠন গঠন করে স্বচ্ছ ভাবে পরিচালনা করলে সফলতা মিলবে।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending