8 November 2026, 15:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সমবায়ের নামে উচ্চ সুদে ঋণ দিয়ে মানুষকে নিঃস্ব করছে কিছু প্রতিষ্ঠান: এমপি মানিক

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবায়ের নামে অতিরিক্ত সুদ আদায়, অনিয়ম ও সাধারণ মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনের সামনে থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় একটি গুরুত্বপূর্ণ খাত। সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোক্তাদের নিয়ে ভাবছেন, যাতে তাঁরা সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending