বারাদীতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
ন্যায্য মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মেহেরপুরের বারাদীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীরা।
আজ রোববার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারাদী কেন্দ্রে কর্মরত শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং নতুন মজুরি কাঠামো কার্যকরের দাবি জানানো হয়।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗