জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন ধরা
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলির মুখে পড়েছে পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)।
পুলিশ বলছে- গ্রেপ্তাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


