9 November 2026, 03:44 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হাসিব ফাতমীসহ ৪ বাংলাদেশি বংশোদ্ভূতের জয়

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ বিজয়ের মধ্যে নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট এবং নর্থ ক্যারোলাইনাতে রাজ্য-পর্যায়ের আসনে চার বাংলাদেশি বংশোদ্ভূত জয়লাভ করায় প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। গত ৩ নভেম্বর নির্বাচনে চারজন বিজয়ীর মধ্যে তিনজন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী নর্থ ক্যারোলাইনা সিনেট ডিস্ট্রিক্ট ১৮ আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। প্রকাশিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন লিবার্টারিয়ান প্রার্থী ব্র্যাড হেসেলও। গত মে মাসে শূন্য আসনে নিয়োগ পেয়ে স্টেট সিনেটে দায়িত্ব নিয়েছিলেন হাসিব। এবার সরাসরি নির্বাচনে জিতে পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

পুরো গ্র্যানভিল কাউন্টি এবং ওয়েক কাউন্টির উত্তরাংশ নিয়ে গঠিত আসনটিতে ২০২৪ সালের নির্বাচনে মাত্র ১২৮ ভোটের ব্যবধানে জিতেছিলেন ডেমোক্র্যাট টেরেন্স এভারিট। এবার রিপাবলিকান ক্রিস স্টকের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি ভোট পেয়ে আসনটি ডেমোক্র্যাটদের দখলে রাখলেন হাসিব।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending