11 November 2026, 02:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ডেঙ্গু ঠেকাতে শিক্ষার্থীদের নেতৃত্বে সামাজিক আন্দোলনের উদ্যোগ

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে এবার শিক্ষার্থীদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের পাশাপাশি নিয়মিত নজরদারি কার্যক্রমে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করতে ‘ডেঙ্গু অ্যাম্বাসেডর ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি শুরু করেছে ডেঙ্গু প্রিভেনশন ফাউন্ডেশন বাংলাদেশ (ডিপিএফবি)। এর মধ্য দিয়ে স্কুল থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একাডেমিয়া স্কুলে এ কর্মসূচির প্রথম আয়োজন করা হয়। ‘Empowering Students to Build Dengue-Safe Communities’ প্রতিপাদ্যে আয়োজিত উদ্যোগটির লক্ষ্য, শিক্ষার্থীদের শুধু ডেঙ্গু সম্পর্কে সচেতন করা নয়; বরং এডিস মশার প্রজননস্থল শনাক্ত, নির্মূল ও নিয়মিত পর্যবেক্ষণে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ করে তোলা।

কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে বের করবে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও এসব স্থান পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণে উৎসাহিত করবে তারা। এ জন্য শিক্ষার্থীদের এডিস মশার জীবনচক্র, ডেঙ্গু সংক্রমণ, মশার প্রজননস্থল শনাক্তকরণ এবং জমে থাকা পানি অপসারণের কার্যকর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং আড়ালে থাকা প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার বিষয়ে। যেসব স্থানে পানি অপসারণ সম্ভব নয়, সেখানে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত লার্ভিসাইড নিরাপদ ও যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending