ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ আসছেন। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্যের সফরের তথ্য জানিয়েছে।
ডাচেস অব এডিনবার্গ বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে থাকবেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের ব্যাপকতা তুলে ধরার সঙ্গে ব্যস্ত সময় পার করবেন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই অনুযায়ী তিনি এসএসএফ’র নিরাপত্তা পাবেন।
সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗