কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারির পাশাপাশি নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও জরিপ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ জন্য তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপ অনুযায়ী নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗