নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা

সংবাদ থেকে
বয়স তখন দেড় বছর। দত্তক পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে যান সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে ৪৬ বছর। জন্মভূমির স্মৃতি বলতে তেমন কিছুই মনে নেই। পুরোনো কিছু নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে এবার জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে এসেছেন তিনি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে জন্ম সেলিনার। তার জন্মদাতা মা হেলেনা গোমেজ ও বাবা বেনেডি গোমেজ। ৪৬ বছর বয়সি সেলিনা এখন নেদারল্যান্ডসের নাগরিক। জন্মদাতা পরিবারের সন্ধানে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। সম্ভাব্য এলাকায় বিতরণ করছেন লিফলেটও।
সেলিনা বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি একা অনুভব করি। আশা করি, মা-বাবাসহ আমার পরিবারের সন্ধান পাব।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗