8 November 2026, 23:55 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত ১

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ভ্যান। এ ঘটনায় ভ্যানচালক বদিয়ার রহমান (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮)।

রোববার (৮ নভেম্বর) সকালে মহেশপুর-জীবননগর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে মহেশপুরের কাটাখালি এলাকায় যান ভ্যানচালক বদিয়ার রহমান। পরে ভ্যানটি সড়কের পাশে রেখে টাকা ভাঙতি করে আবার ভ্যানের কাছে ফিরছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বদিয়ার রহমান।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending