রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

সংবাদ থেকে
ঢাকা: রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ১০ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে নগদ মার্জিন (ক্যাশ মার্জিন) সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের চাহিদা বাড়বে। এ অবস্থায় এসব পণ্যের আমদানি সহজ করার মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করা এবং পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

