৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

সংবাদ থেকে
মতিন রহমান,বকশীগঞ্জ: করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, কালব উপজেলা ব্যবস্থাপক শাহিনুর রহমান এবং সমবায়ী সদস্য জুবেলি আক্তার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






