পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Source: Pirojpur Kantho / Bangladesh

সংবাদ থেকে
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরী পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।
Original report: Pirojpur Kantho
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗