দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা

সংবাদ থেকে
প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি রবিবার (৮ নভেম্বর) পাকিস্তানের লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে ঢাকা ছেড়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের হাইকমিশনার। সেখানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗