মেহেরপুরে গাড়ির চাপায় ৫ বছরের শিশু নিহত
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফারহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের সঙ্গে অসুস্থ এক আত্মীয়কে দেখতে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে যাচ্ছিল ফারহান। সে চাঁদপুর গ্রামের রায়হানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অটোরিকশায় যাত্রাকালে ফারহান তার দাদার কোলে গাড়ির সামনের আসনে বসে ছিল। পথিমধ্যে চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যায় সে। এ সময় একই অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




