সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক: স্বামীর পা জড়িয়ে ধরেও টিকল না ৭ বছরের সংসার

সংবাদ থেকে
সাত বছরের দীর্ঘ দাম্পত্যজীবন। একসঙ্গে পথচলার এই সময়েও কোল আলো করে কোনো সন্তান আসেনি। আর সন্তান না হওয়ার কারণ দেখিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেও শেষ পর্যন্ত সংসার টিকাতে পারেননি ইতি আক্তার নামের এক গৃহবধূ।
গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে আয়োজিত একটি গ্রাম্য সালিশে স্বামীর কাছে বারবার সংসার না ভাঙার অনুরোধ জানাচ্ছেন স্ত্রী ইতি আক্তার। একপর্যায়ে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত লোকজনের সামনে স্ত্রীর এমন হৃদয়বিদারক আকুতি ও কান্নাকাটি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী। শত অনুরোধের পরও তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে অস্বীকৃতি জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗