৮ নভেম্বর ২০২৬, ১৯:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে : আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবর্তনে নতুন ধারার সূচনা করছেন। এই পরিবর্তন বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

রবিবার দুপুরে ময়মনসিংহ সমবায় বিভাগ আয়োজিত জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায় কার্যক্রমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস ও বিশ্বস্ততা। পারস্পরিক বিশ্বাস না থাকলে সমবায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সমবায়ের মূল শক্তি ঐক্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে একত্র করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর