সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি

সংবাদ থেকে
চট্টগ্রাম: সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছে আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজক জান্নাতুল সাইফা বিষয়টি নিশ্চিত করেন।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার ১৭ দিন আগে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
আয়োজকরা আরও জানান, চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে পরীমণিকে বাদ দিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗