ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৩৩
Source: Sarabangla / Health

সংবাদ থেকে
ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ২ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৩৩৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগে ১১২৪ জন, খুলনা বিভাগে ৩৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ২১৩ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗