সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রোববার (৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের ফুটবলের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়াবান্ধব বিভিন্ন উদ্যোগ ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। বিশেষ করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। দেশের ফুটবলের অতীত গৌরব পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




