ফরিদগঞ্জে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা আওয়ামী লীগ নেতা ও বালিথুবা পূর্ব ইউনিয়নের মো. খালেদ খাঁন (৪৩), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির খাঁন বাবু (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হেফজুল বারী মোল্লা (৪৮), চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ হোসেন (৩৮), রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রহমত উল্যা ভূঁইয়া (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মানিক (৪৬), ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন শান্ত (২৭) এবং ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মো. আছিবুর রহমান হৃদয় (২৮)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


