
চিকিৎসার টাকা অন্য কাজে ব্যয় করবেন না — মানিক এমপি
চাঁদপুরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৫ জন রোগীর প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা এই টাকা চিকিৎসার কাজে ব্যয় করবেন। দয়া করে এই টাকা অন্য কোনো কাজে খরচ করবেন না। এই অর্থ দিয়ে নিজেদের চিকিৎসা করাবেন। প্রয়োজনে আমরা আবারও আপনাদের জন্য আর্থিক সহায়তার আবেদন করব। তবে সে জন্য এক বছর অপেক্ষা করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


