সাংবাদিকদের কণ্ঠরোধের হাতিয়ার হতে পারে ‘চীন-পাকিস্তান তথ্য করিডর’

সংবাদ থেকে
ভুয়া খবর ও অপতথ্য ঠেকানোর লক্ষ্য নিয়ে চীন ও পাকিস্তান চালু করেছে ‘চীন-পাকিস্তান তথ্য করিডর’ (সিপিআইসি)। তবে এই উদ্যোগের আড়ালে দুই দেশের সরকার সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজেদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেওয়ার সুযোগ তৈরি করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে সমালোচনামূলক প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের চাপে রাখার হাতিয়ার হয়ে উঠতে পারে এই উদ্যোগ। সংবাদমাধ্যমের স্বাধীনতায় পিছিয়ে থাকা দুই দেশের যৌথ এই উদ্যোগ তাই নতুন করে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর ইসলামাবাদের পাকিস্তান-চীন ফ্রেন্ডশিপ সেন্টারে সিপিআইসি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





