13 November 2026, 09:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাফল্যের দৌড়ে চীনে কিশোরদের বাড়ছে মানসিক স্বাস্থ্যঝুঁকি

Source: Silkcity News / International

সংবাদ থেকে

সাফল্যের তীব্র প্রতিযোগিতায় চীনের কিশোর-কিশোরীদের মধ্যে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা। আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপ শুরু হলেও তা এখন শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সময় থেকেই।

পড়াশোনার অতিরিক্ত চাপ, পরিবারের কাছ থেকে পর্যাপ্ত মানসিক সমর্থন না পাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণ প্রজন্মের মানসিক সংকটকে আরও গভীর করছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের ১৭ বছর বয়সী শিক্ষার্থী চেনের অভিজ্ঞতা তুলে ধরেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখানে বলা হয়েছে, মাত্র ১৫ বছর বয়সে পড়ার সময় তাঁর বুক ধড়ফড় করত, বুকে চাপ অনুভূত হতো এবং বইয়ের লেখা বুঝতে কষ্ট হতো। প্রথমে তাকে হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হলেও পরে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বলা হয়।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending