14 November 2026, 08:57 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সাথে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওএইচসিএইচআর-এর বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করা, মৌলিক স্বাধীনতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় লাউবারকে দায়িত্ব গ্রহণের জন্য স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending