শত্রু

সংবাদ থেকে
প্রাকৃতিকভাবে যা কিছু নিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন, তার কিছুই বদলায়নি। শরীর, মুখাবয়ব, রক্তের টান, পরিবার, স্মৃতি, ভালোবাসা কিংবা জন্মভূমি—সবকিছু আগের মতোই রয়ে গেল। শুধু বদলে গেল আপনার পরিচয়। জন্মের পর থেকে, কিংবা কয়েক পুরুষ ধরে যে পরিচয় বহন করে আপনি এতদূর এসেছেন, রাষ্ট্রের নথিতে একদিন তার পাশে লেখা হলো একটি শব্দ—শত্রু।
আজ সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন, নিজের রাষ্ট্রই আপনাকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে। গতকাল সকালে এই একই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী হিসেবে দেখেছিলেন? পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষই বা আপনাকে কী হিসেবে চিনত? চব্বিশ ঘণ্টার ব্যবধানে আপনি কোনো অপরাধ করেননি, রক্ত বা মাটিরও কোনো পরিবর্তন ঘটেনি; অথচ যে মাটির চেয়ে বয়সে ঢের ছোট এই রাষ্ট্র নিজে, সেই রাষ্ট্রই আজ মাটির সন্তানকে বলছে—তুমি শত্রু।
এক মুহূর্ত থামুন। নিজেকে সেই সময়ের একজন মানুষ হিসেবে কল্পনা করুন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗