9 November 2026, 20:30 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়: জোনায়েদ সাকি

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়- বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, কোথায় অগ্রগতি হয়েছে, কোথায় ভুল রয়েছে এবং কোন জায়গায় সংশোধন প্রয়োজন—তা নির্ধারণে সঠিক তথ্যের বিকল্প নেই। তথ্যের বিকৃতি হলে সরকার ভুল পথে পরিচালিত হতে পারে এবং উন্নয়নের উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে।

রোববার (০৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার বাস্তবায়ন কতটা হচ্ছে, তা মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রয়োজন। কোনো তথ্য বিকৃত হলে তার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তও ভুল হতে পারে। সরকার কোনোভাবেই তথ্য বিকৃত করতে চায় না।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending