১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কপ ৩১: অঙ্গীকার বাস্তবায়ন হউক

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন বাংলাদেশের জন্য কেবল আন্তর্জাতিক জলবায়ু আলোচনার আরেকটি পর্ব নয়; বরং ন্যায্য অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে জোরালো করার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্য হলো, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার ঘোষণা। কিন্তু এই প্রত্যাশার যৌক্তিকতা বুঝতে হলে ফিরে তাকাতে হবে জলবায়ু কূটনীতির দীর্ঘ ইতিহাসের দিকে। একই সঙ্গে কপ-৩১ বাংলাদেশের জন্য এই নতুন বাস্তবতায় জলবায়ু কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

তিন দশকের জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির দেয়া হয়েছে। কিন্তু কার্বন নিঃসরণ, জলবায়ু অর্থায়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় প্রত্যাশিত অগ্রগতি কতটা হয়েছে? তুরস্কের আনাতোলিয়ায় আসন্ন কপ -৩১ কি সেই ব্যবধান কমাতে পারবে? প্রায় তিন দশক ধরে বিশ্বনেতারা জলবায়ু সম্মেলনে মিলিত হচ্ছেন, ঘোষণা করছেন উচ্চাভিলাষী লক্ষ্য, গঠন করছেন তহবিল এবং প্রতিশ্রুতি দিচ্ছেন কার্বন নিঃসরণ কমানোর। অথচ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, নতুন প্রতিশ্রুতি কি সত্যিই পরিবর্তন আনছে, নাকি প্রতিটি সম্মেলন আগের অসম্পূর্ণ অঙ্গীকারের ওপর আরেকটি স্তর যুক্ত করছে?

২০২২ সালের মিসরের শারম আল-শেখে কপ টুয়েন্টি সেভেন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে। দীর্ঘ আলোচনার পর জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। গত বছর ব্রাজিলের বেলেমে কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর আহবান জানানো হয় এবং ন্যায্য রূপান্তরবিষয়ক ব্যবস্থা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। আন্তালিয়ায় তাই নতুন প্রতিশ্রুতি ঘোষণার চেয়ে আগের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি যাচাই বেশি জরুরি। আমাজন অঞ্চলে সম্মেলন আয়োজন বন সংরক্ষণ, জীববৈচিত্র্য ও জলবায়ু সংকটের পারস্পরিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। সম্মেলনে ‘বেলেম পলিটিক্যাল প্যাকেজ’ গৃহীত হয়। তবে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বাধ্যতামূলক ও সময় নির্ধারিত রূপরেখা সম্মিলিত সিদ্ধান্তে অন্তর্ভুক্ত হয়নি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর