৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

সংবাদ থেকে
বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুতের সক্ষমতা বাড়ানোর কাজ করছে সরকার।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা বর্তমান ৬০ দিন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করা হবে। বর্তমান বাস্তবতা বিবেচনায় সরকার পর্যায়ক্রমে জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ লক্ষ্যে কাজ চলছে।
বিপিসি চেয়ারম্যান বলেন, নিজস্ব সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়ায় নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি। বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের ট্যাংক নির্মাণ বা সংস্কার করতে পারলে মজুত সক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়বে। এতে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের সময় সংকট মোকাবিলা সহজ হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

