‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা

সংবাদ থেকে
বাজারে পণ্যের দাম নির্ধারণের কোনো তালিকা নেই। ক্রেতার সঙ্গে দরদাম করেই বিক্রি করেন ফল। কে কত দামে কিনছেন, আর কত দামে বিক্রি করছেন, তারও নির্দিষ্ট হিসাব নেই। এমন পরিস্থিতিতে মূল্য তালিকা না রাখার দায়ে জরিমানার মুখে পড়ে উল্টো ম্যাজিস্ট্রেটকেই প্রশ্নের মুখে ফেললেন এক ফল বিক্রেতা। তাঁর যুক্তি, আশপাশের কেউ যখন মূল্য তালিকা রাখেন না, তখন তিনি একা কেন রাখবেন!
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় রোববার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ঘটে এমন ঘটনা। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। মূল্য তালিকা না থাকায় এক ফল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করলে তা দিতে অস্বীকৃতি জানান ওই বিক্রেতা। বরং নিজের অবস্থানের পক্ষে নানা যুক্তি তুলে ধরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান তিনি।
অভিযানের সময় ম্যাজিস্ট্রেট জানতে চান, দোকানে মূল্য তালিকা রাখা হয়নি কেন? জবাবে বিক্রেতা বলেন, আশপাশের অন্য দোকানেও মূল্য তালিকা নেই। বাংলাদেশে এমন নিয়মের প্রচলন আছে কি না, তা-ও তাঁর জানা নেই। তবে মূল্য তালিকা রাখার নিয়ম থাকলে তিনি তা দিতে আপত্তি করবেন না বলেও জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗