বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এ জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য এ লটারি করা হয়।
রবিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে এই ৩০০ জনকে বাছাই করা হয়েছে।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗