৮ নভেম্বর ২০২৬, ২২:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৩ বছর ধরে বিনা মূল্যে খতনা, এবার শতাধিক শিশুর সেবা সাতকানিয়ার বার আউলিয়া কমপ্লেক্সে

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম সাতকানিয়ায় শতাধিক শিশুর বিনা মূল্যে খতনা সম্পন্ন হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্স প্রাঙ্গণে কমপ্লেক্সের আয়োজনে ১৩তম বার্ষিক খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খতনা ছাড়াও শিশুদের লুঙ্গি, গামছা ও টুপি উপহার দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।

বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের রিজিওনাল চেয়ারম্যান বশির উদ্দিন আহমদের উদ্যোগে গত ১৩ বছর ধরে বিনা মূল্যে খতনা, চিকিৎসা ও চক্ষু ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। পশ্চিম সাতকানিয়ায় এ ধরনের সেবামূলক কার্যক্রম ইতিমধ্যে সুনাম অর্জন করেছে বলে আয়োজকেরা জানান।

কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস্যরা আনন্দের সঙ্গে প্রতিবছর এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবারের খতনা ক্যাম্পেও কমপ্লেক্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর