৮ নভেম্বর ২০২৬, ২২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিপথগামিতা ঠেকাতে নতুন প্রজন্মকে ধর্মীয়-নৈতিক শিক্ষার আহ্বান এমপি জহিরের

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেছেন, নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা কোনোভাবেই বিপথে পরিচালিত না হয়। জ্ঞান মানুষকে সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়। জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে চেনার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও চিনতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতিতেও জ্ঞানের ভূমিকা অপরিসীম।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বাঁশখালীর কালীপুর এলাকার রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি জহিরুল ইসলাম।

এমপি জহিরুল ইসলাম বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। কারণ জ্ঞান ছাড়া সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায় এবং ভালো ও মন্দের পার্থক্য অনুধাবন করা সম্ভব নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে, বিবেক জাগ্রত করে এবং সঠিক পথে চলার দিকনির্দেশনা দেয়। তাই নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা জরুরি।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর