8 November 2026, 23:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নির্ভুল তথ্য সরবরাহের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে নিজ নিজ দপ্তরের সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ওপর ভিত্তি করেই সরকার টেকসই ও ব্যবহারিক পরিকল্পনা গ্রহণ করতে পারে।

রোববার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’। বিভাগীয় কমিশনার বলেন, মাঠপর্যায় থেকে সঠিক তথ্য পৌঁছালে সরকারের পক্ষে নীতি নির্ধারণ ও কর্মসূচি গ্রহণ অনেক সহজ হয়। কোনো তথ্য গোপন না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে প্রকৃত ও বস্তুনিষ্ঠ তথ্য প্রেরণের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ঘটনা গোপন না করে প্রকৃত চিত্র তুলে ধরা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারে কোন এলাকায় কী কারণে অপরাধ বেশি হচ্ছে এবং এর সাথে কারা জড়িত। ফলে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা খাতে সঠিক পরিসংখ্যানের আবশ্যকতা তুলে ধরে সাইফুল ইসলাম বলেন, রাজধানী ঢাকা কিংবা রাজশাহীসহ বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার এলাকাভিত্তিক নির্ভুল চিত্র পাওয়া গেলে সরকারের পক্ষে কার্যকর স্বাস্থ্য কর্মসূচি প্রণয়ন করা সহজ হবে। একইভাবে প্রাথমিক শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা খাতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যার গতিপ্রকৃতি ও পরিসংখ্যান সঠিকভাবে বিশ্লেষণ করা গেলে শিক্ষা খাতে আরও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending