8 November 2026, 23:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাবিতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ দুই শিক্ষার্থীসহ আহত ৩

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় চালকের মধ্যে বাক্বিতণ্ডার ঘটনা ঘটে। প্রকৃত কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন। অপর আহত ব্যক্তি প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল (৩১)। তিনি রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার বাসিন্দা এবং গাড়িটির মালিক অ্যাডভোকেট শাকিল (৬৭)।

দুর্ঘটনার বিষয়ে শিক্ষার্থী স্বাধীন দাবি করেন, তিনি নিজ লেনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি তার লেনে চলে আসে। তিনি সংকেত দিলেও চালক গাড়ি না সরানোর কারণে সংঘর্ষ হয়। অন্যদিকে প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেলের দাবি, লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে পাশ কাটাতে তিনি গাড়ি বামে নেন এবং পরবর্তী সময়ে মোটরসাইকেল চালকের সঙ্গে বাক্বিতণ্ডা বাধে। একপর্যায়ে মোটরসাইকেলটি সামনে এসে থেমে গেলে তিনি আর গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending