এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: রেকর্ড পৌনে ১১ লাখ আবেদন

সংবাদ থেকে
ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলে অসন্তোষ প্রকাশ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছর মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃযাচাইয়ের জন্য আবেদন করেছেন, যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আগামী ২৩ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, “গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের নির্ধারিত শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়িয়ে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়। সময়সীমা শেষ হওয়ার পর আবেদনের এই চূড়ান্ত তথ্য জানা গেছে।”
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗