8 November 2026, 23:43 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটুথ। ডিভাইসের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদানের সুবিধা দিতে ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট (এইচডিটি) নামে নতুন ফিচার অনুমোদন করেছে ব্লুটুথ প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।

ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে যুক্ত হওয়া এই প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ডিভাইসের সর্বোচ্চ ডেটা স্থানান্তর গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিটে পৌঁছাবে। অর্থাৎ আগের তুলনায় প্রায় ৩ দশমিক ৭৫ গুণ বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা ওয়্যারলেস অডিও প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষ করে উন্নতমানের অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড এবং স্পেশাল অডিও অভিজ্ঞতা তৈরিতে বাড়তি ডেটা আদান-প্রদানের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending