9 November 2026, 00:28 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হাসিনা এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, তা দিবাস্বপ্ন: রিজভী

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

শেখ হাসিনা দেশবাসীর কাছ থেকে সংবর্ধনা পাবেন বলে যে আশা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন ভারত থেকে আওয়াজ দিচ্ছেন, ‘এই যাব, এই করব।’ ভারত থেকে আওয়াজ দিয়ে তিনি মনে করছেন, দেশে ফিরে আসবেন আর সবাই তাঁকে ঢাকঢোল, করতাল বাজিয়ে সংবর্ধনা জানাবে। তিনি দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা হয়।

রুহুল কবির রিজভী বলেন, যে দেশের মাটিতে পলাতক ও ভীরু ব্যক্তিদের কোনো স্থান নেই যারা অতীতে জনগণের ওপর অত্যাচার চালাতে দ্বিধা করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে একচ্ছত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। দীর্ঘদিনের সেই শোষণ ও নিপীড়নের বিরুদ্ধেই মূলত সংঘটিত হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থান।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending