খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
সংবাদ থেকে
তথ্যবিবরণী ঃ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (রবিবার) খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। অনুষ্ঠানে হুইপ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব।
সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা এখন আমাদের সামনে। প্রতিকূল পরিবেশে টিকে থেকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো সমবায়ের মূলনীতি। সমবায়ের দর্শন হলো কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗