প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে : ইসি
Source: Daily Probaha / Bangladesh
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্টঃ সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।আখতার আহমেদ আরো বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না।তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও এ সময় জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
Original report: Daily Probaha
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

