যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয় পেলেন যে কারণে

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : নির্বাচনি প্রচারণায় রিপাবলিকান শিবির ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলীয় নেতাদের পক্ষ থেকে নাম নিয়ে ব্যঙ্গ, পরিকল্পিত ইসলামবিদ্বেষী প্রচারণা এবং নানা হুমকির পরও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ইতিহাস গড়েছেন মুসলিম প্রার্থীরা। মার্কিন সিনেট, প্রতিনিধি পরিষদ, অঙ্গরাজ্য আইনসভা থেকে শুরু করে স্কুল বোর্ড—সব স্তরেই রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থীর এই বড় বিজয় দেশটির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন স্তরে মোট ১৬৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে অন্তত ৯৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
এই সাফল্যের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে মিশিগান অঙ্গরাজ্য থেকে ড. আবদুল আল-সাইয়েদের বিজয়, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচিত হয়েছেন ছয়জন মুসলিম সদস্য। এর মধ্যে ইলহান ওমর, রাশিদা তালিব, আন্দ্রে কারসন ও লতিফা সাইমন পুনর্র্নিবাচিত হয়েছেন এবং নতুন মুখ হিসেবে জয় পেয়েছেন আদম হামাউই ও দারিয়া লিজা আভিলা সেভালিয়া। এর বাইরে অঙ্গরাজ্য পর্যায়ে ৩৯ জন, পৌরসভা ও কাউন্টিতে ১৬ জন, স্কুল বোর্ডে ২৭ জন এবং বিচারক পদে ৮ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗