খুলনায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা মাঠে নামবো : হুইপ বকুল

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধিরা মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। রোববার (৮ নভেম্বর) খুলনা প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রকিবুল ইসলাম বকুল বলেন, ‘অপরাধী ব্যক্তি যেই হোক না কেন, যত বড় সন্ত্রাসী বা নেতা হোক না কেন কিংবা যার ছত্রছায়ায়ই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামবো।’ তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দলÑএসব বুঝি না।
আমরা জনগণের প্রতিনিধি, জনগণের পক্ষে আছি। আমরা চাই, এখানে কোনোভাবেই সন্ত্রাসের দৌরাত্ম্য থাকবে না। সাধারণ মানুষ শান্তিতে থাকবে। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’ হুইপ বলেন, ‘সন্ত্রাসীরা কি পার পেয়ে যাবে?
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗