৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীতে এবার মেয়ের খাবার কিনতে বেরিয়ে শিক্ষা কর্মকর্তা গুলিবিদ্ধ

সূত্র: Daily Probaha / শিক্ষা

সংবাদ থেকে

# খুলনায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তের গুলি শিক্ষা কর্মকর্তার পাঁজরের নিচে বিদ্ধ #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা। রবিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। আহত মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গুলি ছুড়তে দেখেন। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর শরীরে লাগে। গুলিটি তাঁর বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে। মশিউর রহমানের বাবার নাম মোজাম্মেল হক। তাঁর বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে। সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর