বিএসসির লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ টাকা ১১ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২০ টাকা ১০ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
