প্রদীপের আলোয় দীপাবলি উৎসব
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজাকে ঘিরে রাজধানীর বাসাবো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাসাবোর শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতার মন্দিরে দীপাবলি উৎসবে মেতে উঠেছে ভক্ত ও দর্শনার্থীরা। এ সময় মন্দির প্রাঙ্গণজুড়ে প্রদীপের আলো, মোমবাতি ও আলোকসজ্জায় তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। অসংখ্য ভক্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পূজা-অর্চনায় অংশ নেন। মন্দির ঘুরে দীপাবলি উৎসবের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
The post প্রদীপের আলোয় দীপাবলি উৎসব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗