৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। গতকাল রবিবার রাত ২টায় উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল কৃষ্ণপুর গ্রামের পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে উজ্জ্বল মিয়াকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে দুটি বস্তা তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া কৃষ্ণপুর গ্রামের মহধর আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর