9 November 2026, 02:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ভারতের শিলংয়ের এন্ডিং জুয়াখেলা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহুরী (টাকা সংগ্রহকারী) ও এক জুয়ারিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকালে আজমিরীগঞ্জ পৌরসদরের টানবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সামনে একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পৌরসদরের শরীফনগর গ্রামের বাসিন্দা কয়েছ মিয়া (৫২), সমীপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত রায় ওরফে মুকুল (৫৫) ও নগর গাঙ্গপাড় হাটির বাক প্রতিবন্ধী সেন্টু মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলা পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে জুয়ারিদের আস্তানায় অভিযান চালিয়ে জুয়ার সহিত জড়িতদের আটক করে পুলিশ। পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কারাদন্ড সহ অর্থদন্ডে দন্ডিত করা হয়। পরবর্তীতে জুয়ারিরা জামিনে বেড়িয়ে এসে আবারো একই পেশায় যুক্ত হয়ে যায়। সম্প্রতি চক্রটি পুন:রায় বিভিন্ন স্পটে সক্রিয় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায়, গত শনিবার বিকেলে থানার এসআই সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর এলাকার জুয়ারিদের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়। এক পর্যায়ে টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার সামনে অভিযান চালিয়ে এন্ডিং জুয়ার সহিত জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রেস্তোরাঁর পেছনের একটি কক্ষ থেকে দুই মহুরী ও এক জুয়াড়িকে আটক করে পুুলিশ।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending